পাখির সঙ্গে ধাক্কা খেয়ে শাহজালালে জরুরি অবতরণ ‘ময়ূরপঙ্খি’র

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:২২ পিএম

উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় জরুরি অবতরণ করতে হয়েছে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খি’ উড়োজাহাজের।

সোমবার সকালে এ ঘটনায় হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দুর্ঘটনার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৮টা ২৫ মিনিট এ ঘটনা ঘটে। সিঙ্গাপুরগামী ‘ময়ূরপঙ্খি’র ডানার সঙ্গে পাখির ধাক্কা লাগে। এরপর পাইলট বিমান নিয়ে জরুরি অবতরণ করেন।

বড় ধরনের কিছু হয়নি জানিয়ে তিনি বলেন, অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত