গঠনতন্ত্রে আওয়ামী মৎসজীবী লীগের কোনো অস্তিত্ব না থাকলেও দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ। গতকাল সোমবার দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ ঘোষণা করে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১৬ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন।
×
