কার্টনে নবজাতকের মরদেহ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর থেকে কার্টনে ভরা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাগবাড়ী এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সরাইল থানার ওসি শাহাদাত হোসেন।

ওসি জানান, বুধবার সকালে বাগবাড়ী এলাকার একটি পুকুরে কার্টনে ভরা ওই নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অপরিণত হওয়ায় ভূমিষ্ঠের পরপরই নবজাতকের মৃত্যু হয়েছে। পরে রাতে কেউ কার্টনে ভরে মরদেহ পুকুরে ফেলে গেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত