নারায়ণগঞ্জে শামীম ওসমান

আমার ও প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হচ্ছে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০১:৩২ এএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমার এবং প্রশাসনের নাম ভাঙিয়ে সড়কের পাশে পরিবহন চাঁদাবাজি হচ্ছে। তিনি সব প্রকার পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এগুলো দূর করতে হবে।

গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভার উদ্বোধন শেষে শামীম ওসমান এসব কথা বলেন।

জেলা প্রশাসক মুহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সাংসদ নজরুল ইসলাম বাবু, সাংসদ লিয়াকত হোসেন খোকা, পুলিশ সুপার হারুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত