নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৪:০৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে ১১ মণ মা ইলিশ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার পরিদর্শক হাসানুজ্জামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২২টি কার্টুনে ১১ মণ মা ইলিশ জব্দ করা হয়। এ সময় মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ী এলাকার মৃত জমরউদ্দিন ঢালীর ছেলে লিটন ঢালীকে (৪০) আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার এ মৌসুমে ইলিশ মাছ ধরা নিষেধ করেছেন। নিয়ম করা হয়েছে ৯ অক্টোবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা যাবে না। এ নিয়ম অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী এ সময়ও ইলিশ ধরেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফতুল্লা এলাকা থেকে প্রায় ১১ মণ মা ইলিশসহ ১ জনকে আটক করেছে।

তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত ইলিশগুলো কোন এতিমখানায় বা গরীব মানুষকে দিয়ে দেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত