সিসিমপুরের নির্বাহী প্রযোজককে প্রাণনাশের হুমকি

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৪:৪২ পিএম

সিসিমপুরকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে এই অনুষ্ঠান নির্মাণ ও প্রচার বন্ধ করতে হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে সিসিমপুর বাংলাদেশের নির্বাহী প্রযোজক খান মো. মনোয়ার সাহাদাৎকে এই হুমকি প্রদান করে।

মনোয়ার সাহাদাৎ জানান, হুমকির প্রেক্ষিতে গত ৯ অক্টোবর গুলশান থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নাম্বার-৬১৭।

সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, সম্প্রতি অজ্ঞাতনামা একটি নম্বর থেকে সিসিমপুর বাংলাদেশের নির্বাহী প্রযোজক খান মো. মনোয়ার সাহাদাৎকে মেরে ফেলার হুমকি দিয়ে ক্রমাগত ফোন এবং মেসেজ করে এক ব্যক্তি। যেখানে সিসিমপুরকে ইসলাম বিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি একে ইহুদি-খ্রিষ্টানদের প্রতিষ্ঠান বলে দাবি করা হয়। এবং অতি দ্রুত এই অনুষ্ঠান নির্মাণ ও প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত