মাথাভাঙ্গা নদী সংস্কার ও খননের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে মাথাভাঙ্গা নদী সংস্কারের দাবি জানানো হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করে মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন কমিটি। কমিটির আহনে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের শহীদ হাসান চত্বরে সমবেত হতে থাকেন জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাসহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা।
