উত্তর প্রদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১০:৪৬ পিএম

উত্তর প্রদেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে রাজ্যটির উচ্চশিক্ষা অধিদপ্তর একটি নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এ নিষেধাজ্ঞা জারির পর শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না। এমনকি এ নিষেধাজ্ঞা শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার জন্য উন্নত পরিবেশ সৃষ্টির জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, দেখা গেছে শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রাতিষ্ঠানিক ঘণ্টার অনেক মূল্যবান সময় নষ্ট করেন মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত