ধামরাইয়ে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৮:৩৮ পিএম

ঢাকার ধামরাইয়ে আট বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ইকবাল হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার।

এর আগে শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের চৌঠালিয়া এলাকার মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

আটক শিক্ষক ইকবাল (২৫) হোসেন গাজীপুর জেলার জয়দেপুর থানার মাস্টারবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতে মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদ্রাসার নিজের থাকার ঘরে ডেকে নিয়ে আট বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার করেন মাদ্রাসাটির শিক্ষক ইকবাল হোসেন। এসময় ওই শিশুটির চিৎকারে স্থানীয়রা শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, বলাৎকারের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটক করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত