ধানক্ষেত থেকে ‘মাদক কারবারি’র লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১১:০৩ পিএম

শ্রীবরদী উপজেলার দিগদারি গ্রামের একটি ধানক্ষেত থেকে রেজাউল করিম রাজু (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, রাজু মাদক কারবারি ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী গড়খোলা গ্রামে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি জামিন নিয়ে বাড়ি আসেন রাজু। এছাড়া পুলিশও ওই এলাকায় মাঝেমধ্যে অভিযান চালায়। গত শনিবার রাতে রাজু পুলিশের ভয়ে আত্মগোপনে যান। ভোরে গ্রামের মোরাদুজ্জামানের বাড়িসংলগ্ন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় তার চোখে রক্ত ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুরহস্য উদঘাটন হবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত