ধানক্ষেতে পল্লী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০১:২৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জয়নাল আবেদীন নামে এক পল্লী চিকিৎসকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের ফুলকার চরের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার জয়নাল আবেদীন (৩৮) ওই এলাকার সোনাপুর বাজারে গিয়ে আর ফিরে আসেননি। তিনি ওই এলাকার সোনাপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। পরিবারের লোকজন গত শনিবার থেকে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পায়নি।

সোমবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তাজরুল ইসলাম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত