সংসদ সদস্য (এমপি) হিসেবে শুল্কমুক্ত সুবিধা নিয়ে কেনা গাড়ি বিক্রি করে দেওয়ায় বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ এমপিকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার দুপুরে এ রায় দেন।
শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে দণ্ডবিধির ৪০৯ এবং ১০৯ ধারায় সরকারি শুল্ক ফাঁকি দেওয়ার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়।
হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব।
