রণবীরের চোখে ক্যাটরিনার কাজল পরানোর ভিডিও ভাইরাল

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৪:৫১ পিএম

আজব ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই আলোচিত রণবীর সিং। নানা সময়ে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ এই নায়কের অদ্ভুত ফ্যাশনের প্রশংসা করেন, কেউ বা ব্যঙ্গ করতে ছাড়েন না।

এই সব ব্যাপারে রণবীরের কোনো ভ্রুক্ষেপই নেই৷ তার একটাই বক্তব্য, যতক্ষণ স্ত্রী দীপিকা পাড়ুকোন সঙ্গে আছেন, ততক্ষণ দুনিয়াকে পাত্তাই দেবেন না!

তবে এবার ঘটনাটি একদম অন্যরকম৷ রণবীরের সঙ্গে দেখা গেল ক্যাটরিনা কাইফকে ৷ কী করলেন তারা?

সম্প্রতি নিজের নামে মেকআপ প্রোডাক্ট উন্মুক্ত করেছেন ক্যাটরিনা৷ আর সেই প্রসাধনীর প্রচারে দেখা মিলল রণবীরের। শুধু তাই নয়, ক্যাটরিনার হাত থেকে চোখে কাজলও পরলেন রণবীর।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই অনুষ্ঠানের ভিডিও। তা নিয়ে বলিউডের শোরগোল শুরু হয়েছে। ভিডিও দেখে অর্জুন কাপুর মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “স্মোকিং আইস হলে আরও বেশি ভালো লাগত রণবীরকে!”

এদিকে কাজের ক্ষেত্রে ‘৮৩’ নিয়ে ব্যস্ত আছেন রণবীর। ক্রিকেটার কপিল দেবের জীবনী ভিত্তিক এই ছবিতে উঠে আসবে ভারতের বিশ্বকাপ জয়ের গল্প। সেখানে রণবীর সেজেছেন কপিল, তার স্ত্রীর ভূমিকায় আছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে অনেক বছর পর অক্ষয় কুমারের সঙ্গে ক্যাটরিনার রসায়ন দেখা যাবে ‘সূর্যবংশী’ সিনেমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত