বন্ধুর মেয়র সঙ্গে পরকীয়া: ভারতে সিপিএম নেতা খুন

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৯:১৪ পিএম

শুক্রবার থেকে নিখোঁজ হন ভারতের বীরভূম এলাকার সিপিএম নেতা সুভাষচন্দ্র দে। শনিবার মরদেহ উদ্ধার হয় মাটি খুঁড়ে। 

দুবরাজপুরে একটি পুকুর পাড়ের বাঁশবাগানে তার মাথা ও পাবিহীন দেহ বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল।

পুলিশের দাবি, বন্ধুর মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে খুন হতে হয়েছে বীরভূমের সিপিএম নেতা সুভাষচন্দ্র দেকে।

বীরভূম পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সুভাষের সঙ্গে তার এক বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। নিখোঁজ হওয়ার দিন অর্থাৎ শুক্রবারও তিনি ওই তরুণীর বাড়ি গিয়েছিলেন। তিনি যখন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে ছিলেন, তখন হঠাৎই তার স্বামী মতিউর রহমান বাড়ি ফিরে আসেন। নিজের স্ত্রীকে সুভাষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাগের মাথায় তিনি সঙ্গে সঙ্গে শাবলের আঘাত করেন তার ঘাড়ে। এরপর মৃত্যু নিশ্চিত করতে উপুর্যপরি আরও কয়েক বার আঘাত করেন। স্ত্রীর সাহায্যে দেহটি তিন টুকরো করেন। এর পর মাথা আর দু’পা ভাসিয়ে দেওয়া হয় পানিতে। দেহের বাকি অংশ ব্যাগে ভরে তাদের বাড়ির কাছে একটি পুকুরপাড়ে বাঁশবাগানে পুঁতে দেন স্বামী-স্ত্রী।

খবর আনন্দবাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত