পুলিশ পরিচয়ে প্রতারণায় আটক ২

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১১:৪০ পিএম

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। সোমবার সকালে ভাদাইল দক্ষিণপাড়া এলাকা থেকে আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন– পিরোজপুরের ইদ্রিস হাওলাদার (৩৬) ও ফরিদপুরের মো. শিপন মিয়া (২৪)। তারা বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। 

আশুলিয়া থানার এসআই সৈয়দ মেহেদী হাসান দেশ রূপান্তরকে জানান, আটক দুজন দীর্ঘদিন ধরেই পুলিশ পরিচয়ে ওই এলাকায় চাঁদাবাজি করত। ওই দুজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত