হাকিমপুরে অপহরণ চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১১:৪৯ পিএম

বগুড়ার তরুণকে দিনাজপুরের হাকিমপুরে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া দলের অন্যতম সক্রিয় সদস্য মিন্টু মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার দিনগত রাতে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিন্টু দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওর বটতলি গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে। তিনি পাঁচবিবির উত্তর গোপালপুর গ্রামে বসবাস করছিলেন।

এর আগে রুমা নামের অপহরণকারী চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গ্রেপ্তার করা হয় তার স্বামী মিন্টুকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত