রাজশাহীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

রাজশাহীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার রাত ১টার দিকে গোদাগাড়ীর মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবন থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম (৩৯) ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের জুয়েল মোল্লা (২৫)।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে সোমবার গভীর রাতে গোদাগাড়ীর ওই ভবনে অভিযান চালানো হয়। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ভবনে থাকা আরও কয়েকজন জঙ্গি পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করে। কথিত নাস্তিক, ব্লগার ও ইসলামবিরোধীদের চিহ্নিত করে তাদের হত্যার পরিকল্পনার কথাও জানিয়েছে তারা। জিজ্ঞাসাবাদের পর তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত