প্রেমিককে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলেছেন এক তরুণী। ক্ষিপ্ত হয়ে জ্বালিয়ে দিয়েছেন প্রেমিকের মোটরসাইকেল।
সংবাদ প্রতিদিন জানায়, ভারতের কলকাতার ভবানীপুরে এই ঘটনা ঘটে। বুধবার সকালে ত্রিভুজ প্রেমের এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়।
জানা যায়, লুকিয়ে আরেক নারীর সঙ্গে প্রেম করছিলেন ওই তরুণীর প্রেমিক। একপর্যায়ে ওই নারীর সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ ভিডিও পান তরুণী।
এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিককে ডেকে মারধর করেন তিনি। এরপর পেট্রোল ঢেলে তার মোটরসাইকেলটিও জ্বালিয়ে দেন প্রেমিকা। পরে ফায়ার সার্ভিস এসে রাস্তায় জ্বলতে থাকা বাইকটির আগুন নেবায়।
পুলিশ জানায়, ওই প্রেমিকের নাম সুভাষ দেবনাথ। বুধবার সকালে হলদিয়ার মেরিন কলেজের সামনে তাকে ডেকে পাঠান প্রেমিকা সোমা। সুভাষ সেখানে এলেই তার সঙ্গে অন্য নারীর সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন প্রেমিকা।
শুরুতে সুভাষ সেই সম্পর্কের কথা অস্বীকার করতেই নিজের মোবাইল থেকে তাদের ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও দেখান সোমা। এরপর দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক চলে। রেগে গিয়ে সোমা সুভাষকে মারধর করতে শুরু করেন। সুভাষও তাকে পালটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘটনাস্থল ছেড়ে দৌড়ে পালিয়ে যান। এতেই আরও ক্ষিপ্ত হয়ে যান সোমা।
এরপরই একটি বোতল থেকে পেট্রোল নিয়ে সুভাষের মোটরবাইকে ঢেলে আগুন লাগিয়ে দেন সোমা। স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে বাইকটির আগুন নেবায়।
এদিকে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ। ওই প্রেমিক যুগলের সম্পর্কে খোঁজ চালাচ্ছেন তারা।
