ইসরায়েলে সরকার গঠনের ডাক পেয়েছেন বেনি গান্তজ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১০:০২ পিএম

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বেনি গান্তজকে। ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলো। সরকার গঠনে ২৮ দিন সময় পাবেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় সরকার গঠনেও ব্যর্থ হয়েছে। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২ ও গান্তজের বøু অ্যান্ড হোয়াইট ৩৩টি আসনে জয় পায়। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। এদিকে বুধবার দেশটির প্রেসিডেন্ট রুবেন রিভলিন সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গান্তজের জোটকে সরকার গঠনের আহŸান জানিয়েছেন। প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছেন গান্তজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত