বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-চীন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:৪২ পিএম

প্রাথমিক বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে আলোচনার পর বাণিজ্য চুক্তির কিছু বিষয় ‘চ‚ড়ান্তকরণের কাছাকাছি’ পৌঁছেছে ওয়াশিংটন ও পেইচিং। গত শুক্রবার আলোচনার পর এক বিবৃতিতে এ সংকট নিরসনে আলোচনা চলবে বলে জানিয়েছেন দুই দেশের বাণিজ্য বিভাগের কর্মকর্তারা।

টেলিফোনে আলোচনার পর এক বিবৃতিতে বলা হয়, ‘বিশেষ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। চুক্তির কিছু অধ্যায়ের বিষয় চ‚ড়ান্তকরণের কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ। মধ্যম শ্রেণির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলবে। নিকট ভবিষ্যতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।’

গতকাল শনিবার সকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘মূলত বাণিজ্য চুক্তির কিছু অংশ সম্পন্ন হয়েছে। যার “কৌশলগত পরামর্শ” বিষয় নিশ্চিত করেছে পেইচিং।’ তবে এ বিষয়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএসটিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত