জয়পুরহাটে রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৭:২৪ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশ থেকে কুদ্দুস হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে হাস্তাবসন্তপুর সিগন্যাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কুদ্দুস উপজেলার ভীকনি গ্রামের প্রয়াত আবদুল জোব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে লাশটি পড়ে ছিল। মুহূর্তের মধ্যে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নিহতের স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই আবু কালাম দেশ রূপান্তরকে বলেন, ‌‘আমার ভাই শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরি হওয়ায় তার খোঁজে বের হই। পরে রেলস্টেশনে একটি লাশ পড়ে থাকার খবর পাই। এসে দেখি আমার ভাইয়ের লাশ। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।‌’

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, ‌লাশ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।‌

×
সর্বশেষ সর্বাধিক পঠিত