নোয়াখালী সুধারাম থানার নেয়াজপুর থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ওমানে নারী পাচারের অভিযোগে সুধারাম থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন জানান, নেয়াজপুর পুরাতন হাজি বাড়ির মো. রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ করেছেন যে, বেগমগঞ্জ থানার অনন্তপুর গ্রামের জাবেদ হোসেন রকি, সাদেক হোসেন খোকন ও রোকেয়া বেগম ওমান নিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিকট থেকে ১ লাখ টাকা নিয়ে তার স্ত্রীকে ওমান নিয়ে বিক্রি করে দেয়। তার স্ত্রী শনিবার সকালে মোবাইলে এই ঘটনা জানায়। ২ জুন স্ত্রী নুর নাহারকে ওমান পাঠানোর জন্য নিয়ে যায়। এর পর থেকে তার স্ত্রীর সাথে কোন যোগাযোগ নাই।
নুর নাহার বেগমের স্বামী রুহুল আমিন জানায়, চাকরির প্রলোভনে ওমান নিয়ে জাবেদ হোসেন রকি আমার স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। আমি আমার স্ত্রীকে ফেরত চাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ব্যাপারে সাব ইন্সপেক্টর আবদুল বাতেনকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
