রাওয়ালপিন্ডিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের প্রথম তিনদিনের ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ দলের ২০৪ রানের জবাবে
পাকিস্তান ১১৭ রানে অলআউট হয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৬ রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে ২০০ রানে অলআউট হয়। পাকিস্তানের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৮৮ রান। দিন শেষে পাকিস্তান করে ২ উইকেটে ১১২ রান। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করেন নাঈম আহম্মেদ।
