উখিয়ায় ৮ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:১৫ পিএম

কক্সবাজারে ৮ লাখ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার ভোরে উখিয়ার ইনানী থেকে তাকে আটক করে র‌্যাব-১৫ এর একটি দল। জামাল উদ্দিন টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান দেশ রূপান্তরকে জানান, সাগরপথে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবরে সোমবার রাতে অভিযান চালানো হয়। এসময় জামালউদ্দিন নামে একজনকে আটক করা হয়। তবে আরও কিছু রোহিঙ্গা ট্রলারযোগে পালিয়ে যায়। পরে জামালউদ্দিনের দেওয়া তথ্যমতে পাশের ঝোপ থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত