চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:১৫ পিএম

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে নগরীর স্টেশন রোড থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন লোহাগাড়ার আধুনগর পালপাড়ার সুজন পাল (২৮) ও শ্যামল পাল (২৬)।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে নগরীর ডিসি হিলে বিপন দাশ (১৬) নামে এক শিক্ষার্থী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় সুজন ও শ্যামল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিপনের হাতে থাকা মোবাইল ফোন চায়। মোবাইল দিতে অস্বীকৃতি জানায় বিপন। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ঝাউতলা গলির মুখে নিয়ে আসে সুজন ও শ্যামল। সেখানে বিপনকে তারা মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রবিবার রাতে ওই দুজনকে স্টেশন রোড এলাকায় ঘুরতে দেখে টহল পুলিশকে খবর দেয় বিপন। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার ওই দুজন দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা বিপনের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে সুজনের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত