মেহেরপুরে যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:১৬ পিএম

ফেইসবুকে ধর্মীয় উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে মেহেরপুরের গাংনীতে মাসুম বিল্লাহ (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার গাংনী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। এর আগে গত রবিবার মাসুমকে উপজেলার কল্যাণপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মাসুম একই গ্রামের মকলেচুর রহমানের ছেলে।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান দেশ রূপান্তরকে জানান, মাসুমের বিরুদ্ধে ফেইসবুকে ধর্মীয় উসকানিমূলক প্রচার, প্রধানমন্ত্রীকে কটাক্ষ, বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা ও ইসকন নিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া যায়। পরে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ও ল্যাপটপ ঘেঁটে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত