ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১২:০৮ এএম

ব্রেক্সিট জটিলতা থেকে বের হতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনায় গত সোমবার হাউজ অব কমন্সে জনসনের প্রস্তাবের পক্ষে ২৯৯ ভোট ও বিপক্ষে ৭০ ভোট পড়ে বলে জানায় বিবিসি।

ফিক্সড-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট অনুযায়ী, এ প্রস্তাব পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার ছিল। প্রস্তাবের পক্ষে অন্তত ৪৩৪টি ভোট প্রয়োজন ছিল, কিন্তু রক্ষণশীল দলের সব সদস্য ও লিবারেল ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে একজন বাদে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও তা যথেষ্ট হয়নি। লেবার দলের অধিকাংশ সদস্যই ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এসএনপি ও ডিইউপি দলের সদস্যরাও ভোটে অংশ নেননি। ভোটের পর জনসন জানিয়েছেন, এমন একটি আইনি পথে তিনি আবার চেষ্টা করবেন যেখানে শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলবে, আগের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত