চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ১২ শতক জমির কাঁচা ধানগাছ কেটে ফেলা হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার বরুমচড়া গ্রামের কৃষক আবদুর রহিমের ড়্গেতে এ ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার সকালে আবদুর রহিম দেখতে পান তার জমির কাঁচা ধান দুর্বৃত্তরা কেটে ফেলে রেখে গেছে। এ ঘটনায় তিনি আনোয়ারা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুর রহিম ও পৈতৃক ১২ শতক জমিতে ধান ও ড়্গেতের আলে শিমগাছ লাগান। গত সোমবার রাতে দুর্বৃত্তরা ধান ও শিমগাছ কেটে ফেলে। এ সময় ড়্গেতের দেখভালে নিয়োজিত মোহাম্মদ নুর বাধা দিলে তাকে মারধর করে তারা। এ ঘটনায় স্থানীয় আবদুল মোতালেব, আরিফুল হক, আরফা খাতুন ও আনোয়ারা খাতুনকে দায়ী করেন তিনি।
আনোয়ারা থানার এসআই খাইরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন কৃষক আবদুর রহিম। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
