প্রকাশ্যে গুলি ছুড়ে দিওয়ালি উদ্‌যাপনের ভিডিও ভাইরাল

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৫:২২ পিএম

পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে দেওয়ালি উদ্‌যাপন করলেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী দম্পতি।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এনডিটিভি জানায়, রাজ্যের বারেইলির ইজ্জতনগরের ওই ব্যবসায়ীর নাম অজয় মেহতা। সন্তানদের পাশে নিয়ে স্ত্রীসহ তিনি পিস্তল উঁচিয়ে গুলি করে দেওয়ালি উদ্‌যাপন করেন।

ভিডিওতে দেখা যায়, শোলে সিনেমার ‘তেরা কিয়া হোগা কালিয়া’ ডায়ালগ বলে বলে গুলি ছুড়ছেন অজয় মেহতা। তার সঙ্গে গুলি ছুড়ছেন তার স্ত্রী। পাশেই ছিল তাদের ছেলে-মেয়েরা।

এই ঘটনায় তাদের প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য তারা ঘরের ভেতরে ঢুকে যান।

এদিকে ঘটনার তদন্ত করা শুরু করেছে পুলিশ। তবে ব্যবসায়ী দাবি করেন, তাদের হাতে খেলনা পিস্তল ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত