বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ডাকসুর ভিপি বলেন, ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে প্রতিটি ক্ষেত্রে। তবে তারা আজ বিশ্ববিদ্যালয়গুলোতে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সাত বছরে ছাত্রলীগের হাতে ২৮২ শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছে।
চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে নুর বলেন, অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে শুধু যুবলীগ নয় ছাত্রলীগেও অভিযান চালাতে হবে। ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করেন। নচেৎ তারা আপনার ক্ষতির কারণ হবে।
