খালেদার স্বাস্থ্য নিয়ে সত্য গোপন করেছে বিএসএমএমইউ : ড্যাব

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০২:৩৬ এএম

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কতৃ©পক্ষ পরিকল্পিতভাবে সত্য গোপন করেছে বলে অভিযোগ করেছে দলটির সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে লিখিত বক্তব্যে ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম বলেন, বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা না হওয়ায় এবং সেখানে স্বাভাবিক পরিবেশ না থাকায় বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। ড্যাব সদস্যরা মনে করেন, ষড়যন্ত্রমূলকভাবে খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার অপপ্রয়াসে তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করেছে বিএসএমএমইউ কতৃ©পক্ষ, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, সবাই জানেন খালেদা জিয়া চরম অসুস্থতায় ভুগছেন। আসলে তিনি ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। তার যথাযথ চিকিৎসা না দিলে এ অবস্থা স্থায়ী রূপ নিতে পারে। অথচ বিএসএমএমইউ কর্তৃপক্ষ সরকারের অশুভ ইশারায় জাতিকে বিভ্রান্ত করতে এবং খালেদা জিয়ার প্রাপ্য জামিন ভণ্ডzল করতে সত্য গোপন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত