কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ফিরোজের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০২:৩৭ এএম

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গ্রেপ্তার কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ২ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সফিকুল ইসলাম ফিরোজ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। জাহরাত অ্যাসোসিয়েটস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি জনশক্তি রপ্তানি করে থাকেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত