বিশ্বকাপের সময় নির্বাচকরা আনুশকাকে ‘চা দিতেই ব্যস্ত ছিলেন’

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পিএম

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের একরকম ধুয়ে দিলেন দেশটির সাবেক উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার। নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি এভাবে বললেন- ‘বিশ্বকাপ চলাকালে নির্বাচকেরা আনুশকা শর্মাকে চায়ের কাপ দিতেই বেশি ব্যস্ত ছিল।’

পুনেতে ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকারের ক্রিকেট একাডেমিতে গিয়েছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। সেখানেই ভারতের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক ভারতের বর্তমান নির্বাচক কমিটিকে, ‘মিকি মাউস নির্বাচক কমিটি’ বলে মন্তব্য করেন।

টাইমস অফ ইন্ডিয়াকে ফারুখ ইঞ্জিনিয়ার বলেন, ‘এরা কি আদৌ যোগ্য নির্বাচক হওয়ার? এরা কি কেউ ১০-১২টি টেস্ট খেলেছে? একজন নির্বাচককে তো আমি চিনিই না।’

ফারুখ ইঞ্জিনিয়ার আরো বলেন, ‘বিশ্বকাপের সময় একজনকে দেখলাম ভারতীয় দলের ব্লেজার পরে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কে আপনি? সে নিজেকে নির্বাচক বলে পরিচয় দিয়েছিল।’

এরপর সবচেয়ে বোমা ফাটানো কথাটা বললেন, ‘বিশ্বকাপের সময় নির্বাচকেরা আনুশকা শর্মাকে কাপের পর কাপ চা দিতেই বেশি ব্যস্ত ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত