উপজেলা চেয়ারম্যান পরিচয়ে টাকা দাবি : তরুণ আটক

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ০১:২২ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান পরিচয় দিয়ে মুঠোফোনে বিভিন্ন জনের কাছে টাকা দাবির অভিযোগে রেজাউল করিম মোজাম্মেল (৪০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া তরুণ উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গত বুধবার দিনগত রাতে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুঠোফোনে প্রতারণার অভিযোগে শামীমা আখতার নামে এক ব্যবসায়ীর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার এসআই শহীদুল ইসলাম মোল্লা জানান, মোজাম্মেল নিজেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুল আলম প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত