মেষ: সুচিকিৎসার জন্য বিদেশে যেতে হতে পারে। স্ত্রীর আয় ভালো থাকলেও স্বাস্থ্য ভালো থাকবে না। গোপন শত্রুরা তৎপর থাকবে।
বৃষ: ব্যবসায় আয় থেকে ব্যয় বেশি হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সংসারে অতৃপ্তি বিরাজ করবে।
মিথুন: রোগের জন্য দাম্পত্য জীবনে সুখ দূর হবে। ব্যবসার থেকে চাকরি ভালো হবে। ভ্রমণ শুভ।
কর্কট: ঠিকাদারি ব্যবসা লাভজনক হবে। মায়ের রোগের জন্য ব্যয় বাড়বে। প্রেম-রোমাঞ্চে বাধা।
সিংহ: চাকরিতে শুভ ফল নেই। রাজনীতিতে শত্রুতার মুখোমুখি হবেন। আয় আশাব্যঞ্জক নয়।
কন্যা: কর্মক্ষেত্রে অতৃপ্তি যোগ আছে। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। আগুন ও বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন।
তুলা: দক্ষ শ্রমিকদের নতুন কাজের সুযোগ আসবে। রক্তচাপ বা হৃদপিণ্ডে রোগ বৃদ্ধি হতে পারে। ধর্মীয় বা তীর্থস্থানে ভ্রমণ যোগ আছে।
বৃশ্চিক: ব্যবসায় পুঁজি বিনিয়োগের প্রয়োজন হলেও শেষ পর্যন্ত বিনিয়োগ হবে না। আয় ও সম্পদ বৃদ্ধির যোগ আছে। ওষুধ বা হাসপাতালে ব্যয় বাড়তে পারে।
ধনু: গায়ের ব্যথা বৃদ্ধি হতে পারে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। আয় থেকে ব্যয় বাড়বে।
মকর: সম্পত্তি বেচার সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রী উভয়ের রোগভোগ যোগ আছে। ধর্মীয় পথে গমনের সম্ভাবনা দেখা যায়।
কুম্ভ: বাড়ির জন্য জমি ক্রয়ের সম্ভাবনা আছে। ব্যবসায় লাভবান হওয়ার যোগ আছে। প্রেমে বাধা আসবে।
মীন: স্ত্রীর দুর্ঘটনা বা রক্তপাতের যোগ আছে। আধ্যাত্মিক দিকে গেলে অবশ্যই কৃতকার্য লাভ করবেন। মনের আশা পূরণ হবে।
