নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১২:৫৪ এএম

নাটোরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করে র‌্যাব-৫-এর একটি দল। আটকরা হলেনÑ আরিফুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (২৮)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, বিপুল পরিমাণ জিহাদি বই ও অসংখ্য লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহম্মেদ দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। আটকদের বিস্তারিত পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত