বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০১:২৮ এএম

বাগেরহাটের খানপুর গ্রামে মাদ্রাসার পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।

তারা হলো উত্তর খানপুর হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সুপার আশিকুর রহমান বুলবুলের মেয়ে মিম আক্তার (৮) ও তার শ্যালিকার মেয়ে লুবনা আক্তার (১০)। লুবনা খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। এরা সম্পর্কে খালাতো বোন।

মাদ্রাসা পরিচালনা পর্যদের সহসাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, শুক্রবার সকালে মাদ্রাসা সুপারের শ্যালিকা তার মেয়ে নিয়ে বেড়াতে আসেন। এদিন দুপুরে সবার অলক্ষ্যে সুপারের মেয়ে মিম ও লুবনা মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। অনেক সময় তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত