সমাবেশে জি এম কাদের

অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের কর্মসংস্থান করতে হবে

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০২:০৭ এএম

দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে বেকার যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান তৈরির প্রতি জোর দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।  জাপার যুব সংগঠন জাতীয় যুব সংহতি আয়োজিত অনুষ্ঠানে জি এম কাদের বলেন, ‘সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে; কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত