বগুড়ার আদমদীঘিতে পাট ক্রয়কেন্দ্রের জমি দরপত্র ছাড়াই কম মূল্যে বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়।
২০১৭ সালের ১৭ অক্টোবর আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। মামলার অন্য আসামি হলেন জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদ।
