না.গঞ্জে ভবন খালে

এখনো উদ্ধার হয়নি নিখোঁজ শিশু ওয়াজিদ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:৫১ এএম

ফতুল্লার দেওভোগ ১ নম্বর বাবুরাইল এলাকায় খালে ধসে পড়া চার তলা ভবন থেকে এখনো উদ্ধার করা যায়নি আটকেপড়া শিশু ওয়াজিদকে (১২)। গতকাল সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলমান রয়েছে।

এদিকে এ ঘটনায় সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ওয়াজিদ ভবনের ভেতর আটকে রয়েছে- এটা নিশ্চিত হওয়া গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত রবিবার বিকেল ৪টার দিকে এইচ এম ম্যানসন নামের ভবনটি ধসে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত