বিসিবি পরিচালক শওকত আজিজের আগাম জামিন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

দুই মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বার গ্রুপের কর্ণধার ও বিসিবির (বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড) পরিচালক শওকত আজিজ রাসেল। দুই মামলায় পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলে গতকাল সোমবার আদেশ দিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

গত শুক্রবার দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গি ফিলিং স্টেশনের সামনে থেকে শওকত আজিজ রাসেলের ব্যক্তিগত গাড়ি থেকে গুলি ও মাদক উদ্ধারের কথা জানায় পুলিশ। এ সময় গাড়িতে তার স্ত্রী ও ছেলে ছিলেন। এ ঘটনায় শওকত আজিজ রাসেল ও তার গাড়িচালক সুমনের নামে মামলা হয়। তবে, এসব অভিযোগ অস্বীকার করে শওকত আজিজের পরিবার থেকে জানানো হয়, পুরো ঘটনাই পুলিশের সাজানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত