বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো খাতে জাপানি সহায়তা বাড়ানোর আহ্বান
জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার সচিবালয়ে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহŸান জানান। জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রতিনিধি কোজি মিতোমোরি, প্রতিনিধি হিয়োকি ওয়াতানাবে উপস্থিত ছিলেন।
জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জাইকা দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো খাতে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার দরকার।
