রেলমন্ত্রী নুরুল হক সুজন বলেছেন, যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেলসেতু করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পূর্বপারের নির্মাণকাজ উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চার বছরের মধ্যে এ সেতু নির্মাণ কমপ্লিট হবে। সেতুর নির্মাণকাজ দু’ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে; অপর ভাগ পশ্চিম অংশে। এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে।
এ সময় রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলে২৫
