পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় বাবা-ছেলে ও দুই মেয়ের জামাই পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইউসুফ তালুকদার, ছেলে আলমাছ তালুকদার, মেয়ে জামাই মুছা ও সুমন।
পুলিশের ১০দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত শনিবার ভোরে কলাপাড়া থানা-পুলিশ চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে ওই চারজনকে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় ইউসুফ তালুকদারের অপর ছেলে বনি আমিন পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ইয়াবার এই চালানের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।
