কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষায় আবেদনে বাদ পড়া প্রায় ৩৯ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন অডিটোরিয়াম সংলগ্ন মুক্ত মঞ্চের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০১৯-২০ শিক্ষাবর্ষে হতে যাওয়া কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আবেদন ফি ১ হাজার টাকা প্রদান করেও ৩৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না।
