টিকটকে ছেলের মৃত্যুর অভিনয়, আতঙ্কে প্রাণ যায় যায় মায়ের

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০২:১০ পিএম

টিকটক তারকা হওয়ার নেশায় অদ্ভুত সব কাজ করে বেড়ান ভিডিও শেয়ারিং অ্যাপটির ব্যবহারকারীরা। সম্প্রতি এক ছেলে তার মা'কে প্রায় মেরেই ফেলেছিলেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, দেশ মোজিতো নামে এক টুইটার ব্যবহারকারী মঙ্গলবার একটি ভিডিও আপলোড দেন। এতে দেখা যাচ্ছে, কমবয়সী একটি ছেলে ক্যামেরা অন করে শুয়ে পড়ে মাটিতে। পাশে পড়ে রয়েছে রক্ত।  মুখ দিয়েই রক্ত গড়িয়ে পড়ছে, এমনটা অভিনয় করছিল সে।

এমন সময় ঘরের এক নারী ঘটনাটি দেখে ঘাবড়ে যান। ছেলের মুখ দিয়ে রক্ত পড়তে দেখে চিৎকার শুরু করেন। তারপরই ছেলেটির মা আসেন সেই ঘরে। তিনিও আতঙ্কিত হয়ে পড়েন ছেলেকে এমন অবস্থায় দেখে।

যদিও পড়ে কাছে আসতেই বুঝতে পারেন, ছেলের পাশে মেঝেতে থাকা লাল রঙের জিনিসটি রক্ত নয়। বিষয়টি যে ছেলের বদমায়েশি, সহজেই ধরে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলের পিঠে কয়েক ঘা বসিয়ে দেন তিনি। মায়ের কাছে মার খেয়ে ছেলেটিও উঠে পালিয়েছে।

এরপরেও মায়ের চোখেমুখে আতঙ্ক ছাড়েনি। রীতিমতো ভয় গ্রাস করে রেখেছিল। ভিডিওর শেষের দিকে যায়, মায়ের কাছে ধমক খেয়ে মেঝেতে পড়ে থাকা সেই লাল রং নিজেই পরিষ্কার করছে ছেলেটি।

টিকটকের ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যদিও কোথায় কখন ঘটনাটি বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত