রাস উৎসব

নির্দিষ্ট ৮ নৌপথে যেতে হবে দুবলার চরে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১০:০৫ পিএম

বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। এ উৎসবকে ঘিরে দর্শনার্থীদের সুন্দরবনের অভ্যন্তরের নদী-খাল হয়ে যাতায়াতের জন্য নির্দিষ্ট আটটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে বন বিভাগ।

বন বিভাগের চিহ্নিত ও বেঁধে দেওয়া এই পথ দিয়েই যাতায়াত করতে হবে সবাইকে। এর বাইরে কেউ অন্য পথে যাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ‘কঠোর’ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি জানান, মূলত রাসমেলা চলাকালে সুন্দরবনে চোরা শিকারি ও কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য ঠেকাতে এই রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাতায়াতকারীদের নিরাপত্তা ও বন অপরাধ দমনে এবারও এই পথগুলোতে বন বিভাগের পাশাপাশি পুলিশ, নৌপুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের টহল থাকবে। এ ছাড়া অনুমতি নিতে আগেই দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিকত্বের সনদপত্র সঙ্গে আনতে হবে। বন বিভাগের ঘোষণা অনুযায়ী, বনের পরিবেশ নষ্টকারী বস্তু, শব্দযন্ত্র ব্যবহার, পটকাবাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যেকোনো অস্ত্র, আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না বলেও মাহমুদুল হাসান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত