সদ্য নির্বাচিত কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
কুমিল্লা সদর আসনের এমপি বাহার বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় সমীর চন্দ্র চন্দকে সভাপতি ও উম্মে কুলসুম স্মৃতিকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাদের উপর এই দায়িত্ব দিয়েছেন আমাদের বিশ্বাস কুমিল্লার সন্তান সমীর ও সাধারণ সম্পাদক স্মৃতি তাদের নেতৃত্বের গুণাবলী দিয়ে কৃষকলীগকে দেশব্যাপী আরও বেশি সুসংগঠিত করে নেত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবেন।’
