কালাই উপজেলায় অভিযান চালিয়ে কিডনি বিক্রেতা এক দম্পতিকে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার উলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে খাজা মইনুদ্দিন (৪০) ও তার স্ত্রী নাজমা বেগমকে (৩০) আটক করে পুলিশ।
কালাই থানার ওসি আবদুল লতিফ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর গ্রামে অভিযান চালিয়ে খাজা মইনুদ্দিন ও তার স্ত্রী নাজমাকে আটক করা হয়। এক বছর আগে মইনুদ্দিন তার কিডনি বিক্রি করেন। কিছুদিন পর দালাল সেজে নাজমার কিডনিও বিক্রি করেন। কিডনি বিক্রির প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
