হাকিমপুরে প্রতারকের দুই মাসের কারাদণ্ড

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:৩৭ পিএম

দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামের দুস্থ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে আবদুল লতিফ (৫০) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত আবদুল লতিফ হাকিমপুরের বৈগাম এলাকার মৃত লালমিয়া শেখের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত